September 10, 2026, 2:37 pm
শিরোনামঃ
‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ : ট্রাম্প মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

গাজা আগ্রাসন ইসরাইলের জন্য অভিশাপে পরিণত করব  ;  হামাসের অঙ্গীকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিবেদ আন্দোলন হামাস অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তা তেল আবিবের জন্য অভিশাপে পরিণত করা হবে। হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা গতকাল (বৃহস্পতিবার) এক অডিও বার্তায় এই অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, গাজায় অব্যাহত ইসরাইলি আগ্রাসন তেল আবিবের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। ইসরাইলের ইতিহাসে গাজা অভিশাপ বলে চিহ্নিত হবে।

কাসসাম ব্রিগেডের মুখপাত্র বলেন, আরো বহু ক্ষয়ক্ষতি দেখার জন্য ইসরাইলকে প্রস্তুত থাকতে হবে, গাজা অভিযান চালাতে আসা আরো ইসরাইলি সেনাদেরকে কফিনে ভরে পাঠানো হবে।”

গত মঙ্গলবার থেকে ইসরাইলের সামরিক বাহিনী গাজায় স্থল অভিযান চালানোর চেষ্টা করছে। তবে তাদের সেসব প্রচেষ্টাকে শক্তভাবে রুখে দিয়েছে গাজার প্রতিরোধ যোদ্ধারা। তাদের হামলায় এ পর্যন্ত ইসরাইলের অন্তত ২৩ সেনা নিহত ও ছয়টি ট্যাংকসহ দশটি সামরিক ধ্বংস হয়েছে। নিহত সেনার মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page