October 3, 2026, 6:50 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

গাজা ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন কাতারের আমির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলকে অবাধ হত্যাযজ্ঞ চালাতে ‘গ্রিন সিগন্যাল’ না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন কাতারের আমির। শেখ তামিম বিন হামাদ আল-থানি বলেছেন, যথেষ্ট হয়েছে। ইসরায়েলকে নিঃশর্ত সবুজ সংকেত এবং হত্যার অবাধ অনুমতি দেওয়া উচিত হচ্ছে না।

মঙ্গলবার (২৪ অক্টোবর) কাতারের শুরা কাউন্সিলের ৫২তম বার্ষিক সভার উদ্বোধনী ভাষণে শেখ তামিম আরও বলেন, ইসরায়েলকে একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে পানি, ওষুধ ও খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া যাবে না।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবমতে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার জবাবে এই আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

শেখ তামিম বলেছেন, আমরা এই বিপজ্জনক সংঘাতের বিরুদ্ধে একটি গুরুতর আঞ্চলিক ও আন্তর্জাতিক অবস্থানের আহ্বান জানাই। আমরা যা প্রত্যক্ষ করছি, তা এই অঞ্চল ও গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

তিনি বলেন, ফিলিস্তিনি শিশুদের জীবনের যেন কোনো দাম নেই, তাদের চেহারা নেই, নাম নেই। আমরা এমন দ্বিচারিতা মেনে নেবো না। সূত্র: এএফপি, এনডিটিভি

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page