April 6, 2026, 2:56 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

গাজা ইস্যুতে মার্কিন প্রস্তাবকে প্রতারণা হিসেবে অভিহিত করলো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজার বিষয়ে মার্কিন প্রস্তাবকে প্রতারণাপূর্ণ হিসেবে অভিহিত করেছে রাশিয়া। এ কারণেই এই প্রস্তাবের ভোটদানে বিরত ছিল মস্কো। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া ঐ প্রস্তাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এই প্রস্তাবে ফিলিস্তিনিদের অংশগ্রহণকে উপেক্ষা করা হয়েছে। সদিচ্ছার অভাব রয়েছে বলে জানান তিনি।

রাশিয়ার রাষ্ট্রদূত নেবেনজিয়া আরও বলেছেন, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে তারা যে অবাধে বিভিন্ন রকমের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে, এই প্রস্তাবটি যেন তার জন্য ঢাল না হয়ে দাঁড়ায়।

নেবেনজিয়া উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রস্তাবে আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী বা আইএসএফ কীভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএ’র সঙ্গে কাজ করবে, সে বিষয়ে কোনো তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি।

রাশিয়ার রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদকে বলেন, গৃহীত প্রস্তাব অনুযায়ী, এই বাহিনী রামাল্লার অবস্থান বা মতামতকে কোনো রকম তোয়াক্কা না করে সম্পূর্ণ স্বায়ত্তশাসিতভাবে কাজ করবে বলে মনে হচ্ছে।

রাশিয়ার দূত বলেন, এটি গাজা উপত্যকাকে পশ্চিম তীর থেকে আলাদা করে দেওয়ার প্রক্রিয়াকে আরও দৃঢ় করতে পারে। এটি উপনিবেশিক পদ্ধতি এবং ফিলিস্তিনের ওপর জাতিপুঞ্জের ব্রিটিশ ম্যান্ডেটের সময়কার কথা কথা মনে করিয়ে দেয়। ওই সময়ও ফিলিস্তিনিদের নিজেদের মতামত বিবেচনায় নেওয়া হয়নি।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page