August 10, 2026, 3:20 am
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

গাজা উপত্যকায় দখলদারদের অভিযানের প্রতি ইস্পাত কঠিন সমর্থন দিলেন প্রেসিডেন্ট বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী সেনারা যে বর্বর বিমান হামলা চালাচ্ছে তার প্রতি ইস্পাত কঠিন সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতরাতে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন আলাপে এই অকুণ্ঠ সমর্থনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

সাম্প্রতিক মাসগুলোতে নেতানিয়াহুর চরমপন্থী নীতির কারণে তার সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের সম্পর্কের টানাপড়েন চলছিল।
হোয়াইট হাউজ থেকে গতকাল সরাসরি টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, “ইসরাইলের নিরাপত্তার প্রতি আমেরিকার পক্ষ থেকে ইস্পাত কঠিন সমর্থন অব্যাহত থাকবে।”

তিনি বলেন, “ইসরাইলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সাহায্য প্রয়োজন আমরা তা সরবরাহ করব যাতে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে।”

প্রেসিডেন্ট বাইডেন আরো বলেন, “ইসরাইলের সরকার ও জনগণের জন্য যে ধরনের সাহায্য প্রয়োজন তার সবকিছু দিতে আমরা প্রস্তুত রয়েছি।”

বৃহত্তর সংঘাত সৃষ্টির বিরুদ্ধে প্রেসিডেন্ট বাইডেন সতর্ক করে বলেন, এই সময়ে ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়ে কোন পক্ষেরই সুযোগ নেয়া উচিত হবে না।

অবশ্য বাইডেন তার ভাষণে বলেছেন যে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকার অধিকার ইসরাইলের আছে। বাইডেন প্রশাসনসহ এর আগের সব মার্কিন সরকারই ইসরাইলের প্রতি অব্যাহত সমর্থন দিয়ে আসছে। প্রতিদিন ইসরাইলি সেনারা ফিলিস্তিনের অভ্যন্তরে হত্যা এবং বর্বর অপরাধযজ্ঞ চালায়, আমেরিকা তার বিরুদ্ধে কখনো টু শব্দটি করে না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page