October 1, 2026, 3:29 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

গাজা উপত্যকায় ২০০ থেকে ২৫০ ইসরাইলি বন্দি রয়েছে : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্টগুলোর হাতে ২০০ থেকে ২৫০ জন ইসরাইলি বন্দি রয়েছে। এর মধ্যে শুধু আল-কাসসামের হাতে রয়েছে ২০০ বন্দি।

গত ৭ অক্টোবর সকালে ইসরাইলের অভ্যন্তরে প্রবেশ করে বড় ধরনের অভিযান চালায় গাজা-ভিত্তিক প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন। প্রতিরোধ যোদ্ধারা শত শত ইসরাইলি সেনাকে হত্যা ও বহু ইসরাইলিকে বন্দি করে আবার গাজা উপত্যকায় ফিরে আসেন। পরে তেল আবিব তাদের নিহত ব্যক্তিদের সর্বশেষ সংখ্যা ১,৪০০ বলে জানায়। ইসলামি জিহাদ ৮ অক্টোবর জানিয়েছিল, তাদের হাতে অন্তত ৩০ ইসরাইলি বন্দি রয়েছে।

হামাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে আল-কাসসামের মুখপাত্র বলেন, তাদের কাছে ইসরাইলি সেনা ও বেসামরিক নাগরিকদের পাশাপাশি কিছু বিদেশি নাগরিকও রয়েছে। এসব বন্দির সবাইকে ‘আমাদের অতিথি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বন্দিদের নিরাপত্তা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।

গাজা উপত্যকায় যখন ইসরাইলি সেনাদের অনবরত বিমান হামলা চলছে এবং ইহুদিবাদী সেনারা স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে তখন সোমবার রাতে প্রকাশিত বিবৃতিতে আবু ওবায়দা বলেন, পরিস্থিতি অনুকূলে এলে তারা বিদেশি নাগরিকদের ছেড়ে দেবেন।

হামাসের এই মুখপাত্র বলেন, তাদের হাতে আটক ইসরাইলি বন্দি ইস্যু নিয়ে কাজ করতে আগ্রহী বিশ্ব সমাজের প্রতি তাদের বার্তা হচ্ছে, তারা ফিলিস্তিনের ঘরে ঘরে শান্তি ও সুখ বয়ে আনতে চান। এর আগে হামাস নেতারা বলেছিলেন, তাদের হাতে আটক ইসরাইলিদের বিনিময়ে তারা ইহুদিবাদী কারাগারে অন্যায়ভাবে আটক ৬,০০০ ফিলিস্তিনি বন্দির সবাইকে মুক্ত করে আনবেন।

গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনাদের পাশবিক বিমান হামলায় একজন ইসরাইলি বন্দি নিহত হয়েছে বলে জানান আবু ওবায়দা। তিনি বলেন, নিহত ব্যক্তির নাম গাই ওলিভস। হামাসের এই মুখপাত্র আরো বলেন, ইহুদিবাদী সরকার গাজায় স্থল অভিযান চালানোর যে হুমকি দিয়েছে তাকে হামাস ভয় পায় না।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page