October 1, 2026, 6:10 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজা উপত্যকার সুড়ঙ্গ থেকে ‘হিট অ্যান্ড রান’ হামলা চালাচ্ছে হামাস : ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকায় হামাসের শক্ত ঘাঁটি ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, বৃহস্পতিবার হামাস যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াইয়ে জড়িয়ে পড়ে তারা। এ সময় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে ‘হিট-অ্যান্ড-রান’ যুদ্ধ কৌশল ব্যবহার করে হামলা চালায় হামাস যোদ্ধারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

গাজায় আক্রমণের অগ্রগতির বিস্তারিত না জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, আমরা যুদ্ধে ভালো অবস্থানে রয়েছি। আকর্ষণীয় সাফল্য পেয়েছি এবং গাজা শহরের উপকণ্ঠ অতিক্রম করেছি। আমরা এগিয়ে যাচ্ছি।

ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেছেন, ইসরায়েলি সেনারা গাজা শহর ঘেরাও সম্পন্ন করেছে। গাজা শহরে হামাসের প্রধান ঘাঁটি রয়েছে।

ইসরায়েলি সামরিক প্রকৌশলীদের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইদ্দো মিজরাহি বলেছেন, সেনারা মাইন এবং ফাঁদের মুখোমুখি হচ্ছে। হামাস দ্রুত শিখছে ও ভালোভাবে প্রস্তুতি নিয়েছে।

হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে বলেছেন, গাজায় ইসরায়েলের নিহত সেনাদের সংখ্যা সরকারের ঘোষণার চেয়ে অনেক বেশি।

গাজায় স্থল অভিযান সম্প্রসারণের পর থেকে শুক্রবার পর্যন্ত হামাসের সঙ্গে লড়াইয়ে ১৮ জন সেনা নিহত ও কয়েক ডজন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

কয়েকজন বাসিন্দা ও সংঘাতে লিপ্ত দুই পক্ষের ভিডিওতে দেখা গেছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ যোদ্ধারা সুড়ঙ্গ থেকে ইসরায়েলি ট্যাংকে হামলার বের হয়ে আসে এবং পরে আবার সুড়ঙ্গে লুকিয়ে যাচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি-ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ইসরায়েলি হামলায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা তাদের চারটি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে সেখানে আরও তীব্র আকার ধারণ করেছে পানির সংকট।

ইউএনআরডব্লিউএ আরও জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরের একটি স্কুলে কমপক্ষে ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একইসময় বিচ শরণার্থী শিবিরে একটি স্কুলে নিহত হয় আরও এক শিশু।

স্কুলগুলোর দু’টি ভিডিও সামনে এসেছে। একটি ভিডিওতে জাবালিয়া শরণার্থী শিবিরে মরদেহগুলো মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। তাদের মধ্যে পুরুষ, নারী ও শিশু রয়েছে।

দ্বিতীয় ভিডিওটিতে, বিচ শরণার্থী শিবিরের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনের ছবি ধারণ করা হয়েছে। এতে বিস্ফোরণের শব্দের সঙ্গে বিদ্যালয়ের মূল ভবনের পিছনে থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এসময় ভয় ও আতঙ্কে শিশুসহ বেশ কয়েকজন মানুষকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।

ভিডিও দু’টির সত্যতা যাচাই করেছে বিবিসি।

এ ঘটনায় ইসরায়েলি বিমান হামলাকে দায়ী করেছে গাজার হামাস কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি আইডিএফ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page