October 15, 2026, 6:34 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ৩৫ জন ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকায় গতকালের ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতার-ভিত্তিক আল জাজিরা টিভি চ্যানেল-এর উদ্ধৃতি দিয়ে দুবাই থেকে বার্তাসংস্থা তাস এ খবর জানায়।

সম্প্রচারক সংস্থাটি জানায়, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবু শিবিরে ইসরাইলি হামলায় ১৫ জন নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। গাজা সিটিতে হামলায় ফিলিস্তিনি আলোকচিত্রী ফাতিমা হাসোনা ও তার পরিবারের দশ সদস্য নিহত হয়েছেন।

১৮ মার্চ, ইসরাইলি সেনাবাহিনী জানুয়ারিতে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু করে ছিটমহলে তীব্র হামলা চালায়।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসর্ইালি কর্তৃপক্ষ জানায়, এই অভিযানের লক্ষ্য হল গাজায় আটক সকল জিম্মির মুক্তি নিশ্চিত করা। অন্যদিকে, হামাস সামরিক তৎপরতা পুনরায় শুরু করার জন্য ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page