March 27, 2026, 7:42 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজা উপত্যকায় উভয় সংকটে রয়েছে আমেরিকা-ইসরাইল : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয় সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী আকবার আহমাদিয়ান। তিনি বলেছেন, তারা এখন গাজায় আগ্রাসন চালিয়েও যেতে পারছে না আবার থামাতেও পারছে না।

ইরান সফররত ইরাকের সাবেক প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদির সঙ্গে তেহরানে এক বৈঠকে এ মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আহমাদিয়ান। তিনি বলেন, “ইহুদিবাদী ইসরাইল যদি গাজায় আগ্রাসন চালিয়ে যায় তাহলে তার পরাজয় অনিবার্য। আবার যদি যুদ্ধ বন্ধ করে সেনা প্রত্যাহার করে নেয় তাহলেও সেটি পরাজয় হিসেবেই বিবেচিত হবে।”

আহমাদিয়ান বলেন, পক্ষান্তরে মার্কিন যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহার করে নেয় তাহলে সেটি তার জন্য পরাজয় হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে গাজা আগ্রাসনে সরাসরি পৃষ্ঠপোষকতা দেয়ার কারণে ওই যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে যে পরাজয় ঘনিয়ে আসবে তাতে মার্কিন সরকারও সমানভাবে অংশীদার থাকবে।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা মধ্যপ্রাচ্যে তৎপর ইহুদিবাদ ও সাম্রাজ্যবাদ-বিরোধী প্রতিরোধ ফ্রন্টকে আরো শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শত্রুরা তাদের সর্বশক্তি নিয়োগ করেছে বলে প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী হওয়ার বিকল্প নেই।

সাক্ষাতে আহমাদিয়ানের বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন আব্দুল-মাহদি। এ সময় দু’দেশের দুই কর্মকর্তা ইরান ও ইরাকের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরো শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page