September 29, 2026, 4:35 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩১০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩১০ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে ইসরায়েলের বিমান, স্থল এবং নৌবাহিনী এসব হামলা চালায়। জাতিসংঘের বরাত দিয়ে আল-জাজিরা এ কথা জানিয়েছে। খবর তাসের।
গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় দেশটির পাল্টা হামলায় এ পর্যন্ত প্রায় ১৭,৫০০ জন নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় ৭০ শতাংশ নারী ও শিশু বলে জানা গেছে। সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ৪৬,০০০ মানুষ আহত হয়েছে।
ফিলিস্তিনি হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েল ভূখন্ডে সীমান্তের কাছে হামলা চালায়। হামলার পর মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বেড়ে যায়।
হামাস তাদের এ হামলাকে জেরুজালেমের ওল্ড সিটিতে টেম্পল অব মাউন্টে অবস্থিত আল-আকসা মসজিদে ইসরায়েলি কর্তৃপক্ষের আগ্রাসী কর্মকান্ডের এক জবাব হিসেবে বর্ণনা করেছে।
হামাসের এমন হামলার পর ইসরায়েল গাজাকে সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে গাজা উপত্যকার বিভিন্ন এলাকা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এর পাশাপাশি তারা লেবানন এবং সিরিয়ার নির্দিষ্ট কিছু এলাকা লক্ষ্য করেও হামলা চালাতে শুরু করেছে। এদিকে পশ্চিম তীরেও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page