October 1, 2026, 2:35 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

গাজা থেকে বেশ কিছু ইহুদিবাদী সেনা প্রাণ ভয়ে পালিয়ে গেছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা যুদ্ধ থেকে বেশ কিছু ইহুদিবাদী সেনা পালিয়ে গেছে বলে ইসরাইলি গণমাধ্যম খবর দিয়েছে। ফার্স বার্তা সংস্থা ইহুদিবাদী টিভি চ্যানেল-টেনের বরাত দিয়ে আরও জানিয়েছে, ওইসব সেনা গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের বিরোধী।

দখলদার ইসরাইলি সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে গাজা যুদ্ধ নিয়ে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। ঊর্ধ্বতন বহু সেনা কর্মকর্তা রণাঙ্গন ছেড়ে চলে গেছেন বলেও খবর পাওয়া গেছে।

বেশ কয়েকদিন ধরে ইহুদিবাদী মিডিয়া গাজা উপত্যকায় দখলদার সেনাবাহিনীর স্থল হামলার পরিকল্পনার কথা প্রচার করে যাচ্ছে। গাজায় স্থল অভিযানের ব্যাপারে ইহুদিবাদী মন্ত্রিসভার অনুমোদনের কথাও ফলাও করছে। ইসরাইলি মিডিয়া দাবি করছে দখলদার সেনা কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্যের বিষয় হলো গাজার কতোটা গভীরে তারা অনুপ্রবেশ করবে-তা নিয়ে।

কেননা ইসরাইলসহ পশ্চিমা বিশ্লেষকরা গাজায় ইহুদিবাদীদের স্থল অভিযানের বিষয়ে সতর্ক করেছেন। তারা স্থল অভিযানে হামাস আন্দোলনকে মোকাবেলা করার ব্যাপারে ইসরাইলি সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে সন্দেহ করছেন। ইসরাইলি সেনাবাহিনীর একজন কর্নেল মিডল ইস্ট আই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন: গাজায় স্থল অভিযান ইসরাইলি রিজার্ভ ফোর্সের জন্য নরক হয়ে উঠতে পারে। কারণ ইসরাইলি সেনারা এ ধরনের অভিযানের জন্য যথেষ্ট প্রশিক্ষিত নয় বলে এই সামরিক কর্মকর্তা স্পষ্ট মন্তব্য করেন।

সাবেক ইহুদিবাদী প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টও হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন: গাজার ওপর স্থল অভিযান সহজ হবে না।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page