October 26, 2026, 8:09 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

গাজা দখল করা হবে ইসরাইলের জন্য ‘বড় ভুল’ : মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা দখলের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘গাজা দখল করাটা হবে ইসরাইলের জন্য একটি বড় ভুল’। গাজা উপত্যকায় স্থল অভিযান চালানোর পরিণতির বিষয়ে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করার পর মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করলেন।

মার্কিন টেলিভিশন সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ইসরাইলের সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে সঞ্চালক স্কট পেলের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, “গাজায় যা ঘটেছে, আমার দৃষ্টিতে তা হল হামাস এবং হামাসের চরমপন্থি বন্ধুরা ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না। আমি মনে করি যে, ইসরাইলের জন্য আবার গাজা দখল করা একটি ভুল হবে। কিন্তু ভেতরে প্রবেশ করে হিজবুল্লাহ ও হামাসের মতো চরমপন্থীদের ধ্বংস করে দেওয়া প্রয়োজন।”

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন বলেন, “হামাস ফিলিস্তিনি জনগণের সবার প্রতিনিধিত্ব করে না। আমরা হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে চাই। আমি নিশ্চিত যে, ইসরাইল যুদ্ধের নিয়ম মেনেই কাজ করবে।”

বাইডেনের মতে, একটি ফিলিস্তিন কর্তৃপক্ষ থাকা দরকার। ফিলিস্তিন রাষ্ট্রের জন্য একটি পথ থাকা দরকার।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি রোববার জানান, খুব শিগগিরই গাজায় প্রবেশ করবে তাদের সেনারা এবং গাজায় গিয়ে হামাসকে ধ্বংস করবে তারা। তবে ‘প্রতিকূল আবহাওয়ার কারণে’ ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় স্থল অভিযান স্থগিত করেছে বলে খবর দিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১১ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page