October 1, 2026, 3:42 pm
শিরোনামঃ
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার ; অভিযানকে ‘নরকে ব্যয়বহুল অভিযান’ বললেন ট্রাম্প পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ২২ জন নিহত দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
এইমাত্রপাওয়াঃ

গাজা যুদ্ধের বিস্তার ঘটলে ইসরাইল পুরোপুরি মুছে যাবে : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে যুদ্ধের নামে ইহুদিবাদী ইসরাইল যে মানবতাবিরোধী অপরাধ করছে তাতে যদি এই যুদ্ধের আরো বিস্তার ঘটে তাহলে ইসরাইল পুরোপুরি মুছে যাবে। গতকাল (সোমবার) এক টেলিভিশন সাক্ষাৎকারে আলী বাকেরি কানি এ মন্তব্য করেছেন।

ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা গত ৭ অক্টোবর ইসরাইলের বিরুদ্ধে যে বিশাল অভিযান চালিয়েছে তাকে তেল আবিবের সামরিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য ‘অপূরণীয় ভূমিকম্প’ বলে মন্তব্য করেন।

আলী বাকেরি কানি বলেন, “ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে যুদ্ধের নামে তেল আবিব যে বর্বরতা চালাচ্ছে তা যদি আরো বিস্তৃত হয় তাহলে আমরা বলতে পারব না ইসরাইল ক্ষতিগ্রস্ত হবে, কারণ তখন ইসরাইলের পরাজয় কিংবা বিজয় বলে কিছু থাকবে না।”

ইহুদিবাদী সেনারা সোমবার রাতের দিকে গাজা উপত্যকার উপকণ্ঠে স্থল অভিযান চালানোর চেষ্টা করে তবে হামাসের প্রচণ্ড প্রতিরোধের মুখে তারা ট্যাংক নিয়ে পিছু হটতে বাধ্য হয়। এরপর ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি এসব কথা বললেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page