October 1, 2026, 2:34 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

গাজা যুদ্ধ বন্ধের জন্য চীনকে হস্তক্ষেপের আহ্বান জানালো ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরাইলি বাহিনীর নজিরবিহীন বর্বর আগ্রাসন থামানোর জন্য হস্তক্ষেপ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

ইসরাইল হামলায় গত ১০ দিনে অন্তত ২৭৫০ জন ফিলিস্তিনি শহীদ এবং ৯৭০০ আহত হয়েছেন।
গতকাল (রোববার) চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক টেলিফোন আলাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘের যেহেতু দায়িত্ব রয়েছে, সে কারণে গাজার চলমান সংঘাতে বিশ্ব সংস্থাটিকে নিজের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।

ফোনালাপের এক পর্যায়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীনকে তার কূটনৈতিক সক্ষমতা ব্যবহার করে গাজায় ইসরাইলের বর্বর হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

হোসেই‌ন আমির আব্দুল্লাহিয়ান বলেন, গাজার জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি গাজা উপত্যকায় মানবিক সহায়তা পাঠানোর জন্য করিডোর প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
গাজার বেসামরিক জনগণের ওপর হামলা বন্ধ না হলে এই সংঘাত যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে না- তার কোনো নিশ্চয়তা নেই বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

এর কয়েক ঘন্টা আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরাক, সিরিয়া, লেবানন ও কাতার সফর করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page