March 16, 2026, 3:56 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে আহ্বান করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই পরিকল্পনা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথ প্রশস্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লন্ডন থেকে এএফপি জানায়, স্টারমার সোমবার স্কটল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে এ পরিকল্পনা উপস্থাপন করেছেন বলে মনে করা হচ্ছে।

সোমবার ট্রাম্প বলেন, গাজার দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনিকে খাবার দিতে যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা খাদ্য বিতরণ কেন্দ্র স্থাপনে সহায়তা করবে। জাতিসংঘের সাহায্য সংস্থাগুলো সেখানে তীব্র দুর্ভিক্ষ ও অপুষ্টির আশঙ্কা করেছে।

তবে যুক্তরাজ্যের পরিকল্পনাটি টেকসই শান্তি অর্জনের ওপর বেশি মনোনিবেশ করা হয়েছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য লন্ডনের জন্য যে শর্তগুলো পূরণ করা প্রয়োজন, তার রূপরেখা দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত যুক্তরাজ্য বলেছে, ‘এতে হামাসের কোনো ভূমিকা থাকতে পারে না’। ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, সম্ভাব্য শর্তগুলোর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি এবং ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর ঘোষণার ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত সপ্তাহে তিনি জানান, ফ্রান্স হবে প্রথম জি-৭ দেশ, যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

স্টারমারের দলের এমপি ও সদস্যরা একই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এই প্রতিশ্রুতি লেবার পার্টির গত বছরের নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত ছিল।

মার্কিন প্রশাসন ম্যাখোঁর সিদ্ধান্তের সমালোচনা করলেও সোমবার ট্রাম্প বলেন, ‘আমি তার (স্টারমার) অবস্থানের বিষয়ে আপত্তি করছি না।’

স্টারমার গত সপ্তাহে গাজার পরিস্থিতি নিয়ে বলেন, ‘যা কিছু দেখছি, তা মর্মান্তিক ও নির্মম’।

তিনি আরও বলেন, ‘জিম্মিদের আটকে রাখা, ফিলিস্তিনি জনগণকে অনাহারে রাখা ও মানবিক সহায়তা প্রদানে অস্বীকার, চরমপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি এবং গাজায় ইসরাইলের অনুপাতহীন সামরিক অভিযান—এই সবই অকাট্যভাবে নিন্দনীয়।’

স্টারমার বলেন, ‘তিনি একটি শান্তির পথরেখা তৈরিতে কাজ করছেন, যা যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে পরিণত করার জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট পদক্ষেপ নির্ধারণ করবে।’

তিনি বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এই পদক্ষেপগুলোর অন্যতম বিষয় হওয়া উচিত। আমি এ বিষয়ে সম্পূর্ণ দ্ব্যর্থহীন।’

ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, স্টারমার আগামী কয়েকদিনের মধ্যেই তার পরিকল্পনাটি মিত্রদের সামনে উপস্থাপন করবেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page