October 18, 2026, 11:42 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

গাজা সংঘাত নিয়ে আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্র ও আরব নেতারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় সংঘাত নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ও আরব নেতারা আজ শনিবার বৈঠক করবেন। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে জর্ডানে বৈঠকে বসছেন তাঁরা।

ধারণা করা হচ্ছে, বৈঠকে আরব দেশগুলোর নেতারা যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের কাছে গাজায় যুদ্ধবিরতির দাবি জানাবেন।

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে এ বৈঠক হতে যাচ্ছে।

শুক্রবারও গাজায় একটি অ্যাম্বুলেন্সে হামলা হয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, একটি গাড়িবহরে করে আহত ফিলিস্তিনিদের গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় নেওয়া হচ্ছিল। ওই বহরের একটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে ইসরায়েল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেন, আল শিফা হাসপাতালে পৌঁছানোর পরপরই বহরের দ্বিতীয় গাড়িটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৫ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হন।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, যুদ্ধক্ষেত্রে হামাসের ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে তারা। এ হামলায় কয়েক হামাস যোদ্ধা নিহত হয়েছেন। সূত্র : রয়টার্স

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page