April 13, 2026, 9:22 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুর জেলার শ্রীপুরে বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখ- এলাকার আরমাদা স্পিনিং মিলস লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চর কচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়াস (২০), বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) ও জামালপুরের বকশিগঞ্জ থানার বগারচর গ্রামের মো. মুকুলের ছেলে মো. মনোয়ার (২৫)।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সকাল ৯টা ১০মিনিটের দিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিয়াস, পাভেল ও মনোয়ারের মরদেহ উদ্ধার করে।
কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আরিফুল ইসলাম জানান, কারখানার নির্মাণকাজের দায়িত্বে ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান আলিফ এন্টারপ্রাইজ। দুর্ঘটনায় তাদের নির্মাণশ্রমিক মারা গেছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখ- এলাকায় আরমাদা স্পিনিং মিলস্ লিমিটেডের ভেতর শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় কারখানার সংকুচিত জায়গা থেকে একটি রড বের করার সময় অসাবধানতাবশত পাশের পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারের সঙ্গে স্পর্শ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page