March 31, 2026, 7:45 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসায় ও সেবনে বাধা দেওয়ায় গুলিতে এক নারী আহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামীকে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। খবর পেয়ে পুলিশ বাবুল মিয়া নামের এক যুবককে আটক করেছে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নারীর নাম মনোয়ারা বেগম (৩৬)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গর্বপুর গ্রামের মো. জয়নাল আবেদীনের স্ত্রী। এ ঘটনায় মাদকসেবীরা জয়নালকে কুপিয়ে জখম করেন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জয়নাল-মনোয়ারা দম্পতি শ্রীপুরের এমসি বাজার এলাকার ভাড়া বাসায় থাকেন।

গুলিবিদ্ধ মনোয়ার বেগম জানান, এমসি বাজার এলাকার ঢাকার এক মালিকের সীমানা প্রাচীর করা জমিতে তাঁর স্বামী শাকসবজি চাষ করেন। সেখানে বিকেলের পর থেকে স্থানীয় বখাটে ছেলেরা এসে মাদক বেচাকেনা ও সেবন করে। তাঁর স্বামী জয়নাল আবেদীন এই কাজে বাধা দিলে মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং খেত নষ্ট করে।

মনোয়ারা বেগম আরও বলেন, ‘সন্ধ্যার দিকে কয়েকজন যুবক এসে শাকসবজির খেতে বসে মাদক বিক্রি ও সেবন করছিল। এ সময় আমার স্বামী গিয়ে তাদের নিষেধ করলে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার ডাকচিৎকার শুনে আমি তাকে রক্ষা করতে গেলে পিস্তল দিয়ে আমাকে গুলি করে। একটি গুলি আমার ডান পায়ে হাঁটুর নিচে লাগে। মূলত গুলি আমার স্বামীকে করা হয়েছিল। সেটা আমার গায়ে এসে লাগে। এই গুলি করেছে বাবুল। তার সঙ্গে ছিল শেখ ফরিদ, ইমন আর স্বাধীন।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল নাফিজ বলেন, গুলিবিদ্ধ নারীকে হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিটি হাড়ের ভেতর প্রবেশ করার কারণে এখানে বের করা সম্ভব নয়।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল মিরাজুল ইসলাম  বলেন, একজন নারী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আপাতত এর বেশি বলা যাচ্ছে না।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page