September 12, 2026, 11:05 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে ডাকাত সন্দেহে ৬৫ বছর বয়সি বৃদ্ধকে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরে ডাকাত সন্দেহে আসাদ উদ্দিন মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৫ আগস্ট) দিনগত রাতে মহানগরীর বাসন থানার মজলিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোল্লা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কালুয়ার চর গ্রামের পাষাণ মোল্লার ছেলে।

এলাকাবাসী জানায়, বাসন থানার কড্ডা এলাকা থেকে শনিবার দিনগত রাতে তুরাগ নদে নৌকা নিয়ে মাছ ধরতে কারখানা বাজারের দিকে যাচ্ছিলেন আসাদ উদ্দিন মোল্লা। তার ছোট নৌকাটি মজলিশপুর এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন ব্যক্তি আসাদকে নৌকা থামাতে বলেন। নদীতে স্রোত থাকায় নৌকা থামাতে সময় লেগে যায়।

এ সময় স্থানীয়রা ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকে। বিপরীত দিক থেকে আসা একটি ট্রলার আসাদের নৌকার ওপর দিয়ে উঠিয়ে দেয়। এতে নৌকাটি ডুবে যায়। স্থানীয় লোকজন নৌকায় থাকা আসাদকে ধরে ওপরে উঠিয়ে গণপিটুনি দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জাগো নিউজকে বলেন, নিহত ব্যক্তি ডাকাত ছিলেন না বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তিনি মাছ ধরতে গেলে এলাকার লোকজন সন্দেহবশত তাকে ধরে মারধর করেন। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page