October 4, 2026, 3:02 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে থার্টি ফার্স্টে আয়োজনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনের আয়োজন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা (বড়বাড়ী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. মিরাজ (১৭) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা (বড়বাড়ী) গ্রামের মোবারক হোসেনের ছেলে।

মৃতের বড় ভাই মিনহাজের বরাত দিয়ে কালীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, বাড়ির পাশে থার্টি ফার্স্ট নাইটের আনন্দ আয়োজন করতে সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে রোববার রাত পৌনে ৮টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন মিরাজ। স্থানীয়দের সহযোগিতায় ছোট ভাই মিরাজ রাত পৌনে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মিরাজকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



Our Like Page