April 11, 2026, 11:02 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল  চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস ২ নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে পুকুর থেকে নারী-শিশুর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে একটি পুকুর থেকে নারী ও এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১) অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মৌচাক তেলির চালা মমির আলীর পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ সময় নিহত ওই নারীর পরনে ছিল নীল রঙের থ্রিপিস এবং শিশুটির পরনে হলুদ রঙের টি-শার্ট। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর এবং শিশু ছেলের বয়স আড়াই বছর।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় স্থানীয় শিশুরা মমির আলী হাজির পুকুর পাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে শিশুরা দেখতে পায় পুকুরের পানিতে দুটি মরদেহ ভাসছে। এ সময় শিশুদের চিৎকারে স্থানীয়রা পুকুর পাড়ে ছুটে এসে নারী এবং শিশুর ভাসমান মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী আর একজন ছেলে শিশু। তাদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ ছাড়া ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে তার সঠিক কারণ এখনো জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page