October 5, 2026, 6:55 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে পুলিশ- পোশাকশ্রমিকদের সংঘর্ষের মামলায় ৪ হাজার আসামি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কোনাবাড়ীতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩-৪ হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ১১ জনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বাদী হয়ে মামলাটি করেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে তুসকা গার্মেন্টস কারখানার ভেতরে ভাঙচুর করেন। এ সময় তারা ওই কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনারের (ডিসি) গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে। আটকরা সবাই বিভিন্ন কারখানার শ্রমিক।

তিনি আরও জানান, এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা করা হয়। ওই মামলায় আটক ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।



Our Like Page