August 7, 2026, 10:33 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুর জেলায় আজ পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে।
সকালে জিএমপির সদর থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জিয়াউল হক, অতিরিক্ত কমিশনার (অপরাধ) মো. দেলোয়ার হোসেন, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. রিয়াজুল হক, জিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ, নিহতদের পরিবারের পক্ষ থেকে তারাপদ শিকদারের ছেলে তাপস কুমার শিকদার।
অনুষ্ঠানের শুরুতে নিহত পুলিশ সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে নিহত সাতজন পুলিশ সদস্যের পরিবারকে উপহার সামগ্রী তুলে দেন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
অনুষ্ঠানে জিএমপির উপ-কমিশনার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page