April 12, 2026, 5:57 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ

অনলাইন সীমান্তবাণী ডস্কে : বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে টিএনজেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এসময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে তারা।

পুলিশ জানায়, গাজীপুর মালেকেরবাড়ি এলাকায় টিএনজেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে সকালে কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান করতে থাকে। এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কে উভয় দিকে যান বহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

কারখানার শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে সাড়ে ১০টার পর থেকে যানবাহন চলাচল শুরু হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page