October 24, 2026, 2:33 am
শিরোনামঃ
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী হঠাৎ অসুস্থ সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার কেরানীগঞ্জে নিজ ঘর থেকে নারী শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের উখিয়ায় অর্ধলক্ষাধিক ইয়াবাসহ ৩ জন আটক কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা ভারতের অরুণাচলে ‘সংঘাত পরিস্থিতি জারি’ রয়েছে : আইটিবিপির মহাপরিচালক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলতঃ ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ
এইমাত্রপাওয়াঃ

গোপন তথ্য ফাঁস ; গাজা যুদ্ধের ৮ বিষয় প্রকাশে ইসরাইলি বাহিনীর নিষেধাজ্ঞা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজা যুদ্ধ নিয়ে ৮টি বিষয়ে ইসরাইলের কোনো গণমাধ্যম খবর প্রকাশ করতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে দখলদার ইসরাইলি বাহিনী। দ্যা ইন্টারসেপ্টর শনিবার এই তথ্য দিয়েছে।

প্রকাশিত রিপোর্ট অনুসারে, ইসরাইলের চলমান “অপরাশেন সোর্ড অব আয়রন’ অভিযান নিয়ে খবর প্রকাশের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন দখলদার ইসরাইলের সেনাবাহিনীর চিফ সেন্সর ডিরেক্টিভ ব্রিগেডিয়ার জেনারেল কোবি মান্দেলব্লিত। গত ৭ অক্টেবার গাজা থেকে ইসরাইলের ভেতরে অভিযান চালানোর পর কোনো এক সময়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিষেধাজ্ঞা আদেশে বলা হয়েছে, দখলদার বাহিনীর অনুমতি ছাড়া আট বিষয়ে কোনো খবর প্রকাশ করা যাবে না। এগুলো ইসরাইলের নিরাপত্তার সাথে জড়িত। এ বিষয়ে পত্রিকা ও রেডিও-টিভির  রিপোর্টার এবং ডেস্কের সাংবাদিকদের বিস্তারিত জানানোর অনুরোধ করেছে দখলদার বাহিনী।

যেসব বিষয়ে নিধেষাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হলো- ইসরাইলের ব্যবহৃত অস্ত্রের ধরন, হামাস কী ধরনের অস্ত্র দখল করেছে, ইসরাইলের মন্ত্রিসভায় নিরাপত্তা নিয়ে আলোচিত বিষয়গুলো এবং গাজায় বন্দী থাকা ইসরাইলিদের নিয়ে যেকোনো তথ্য।

এছাড়া, ইসরাইলি সেনাদের অভিযান সম্পর্কে বিস্তারিত কথা বলা যাবে না, ইসরাইলের গোয়েন্দা বিষয় ও ইসরাইলের যেসব স্পর্শকাতর স্থানে গাজার রকেট আঘাত হানছে সেসব নিয়েও কথা বলা নিষেধ। এর পাশাপাশি সাইবার হামলা ও সিনিয়র সেনা কর্মকর্তাদের গাজার যুদ্ধক্ষেত্র পরিদর্শন নিয়েও কোনো রকমের খবর বা তথ্য প্রকাশ করা যাবে না।

 

আজকের বাংলা তারিখ

  • ২৪শে অক্টোবর, ২০২৬
  • ৯ই কার্তিক, ১৪৩৩
  • ১২ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page