October 4, 2026, 3:02 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে ২ জন নিহত ; আহত ৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো.আবু নোমান আজ জানান- শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাশিয়ানি উপজেলার মহেশপুর গ্রামের আকমাল শেখের স্ত্রী  রানু  বেগম(৬০) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে হায়াত শেখ(৬৫)। আহতরা হলেন, মহেশপুর গ্রামের ইজিবাইক চালক ফুলমিয়া (৪৫), লামিয়া (১৫), জাবেদা(৪৫) খুকি বেগম(৪৭) ।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী দাসেরহাট গ্রামের আবেদ আলী শেখ  জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট বিকে প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি বাসকে ওভারটেকিং করতে গিয়ে কাশিয়ানী থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে।



Our Like Page