September 21, 2026, 8:46 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিলের ৫ সমর্থক আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাতার বিশ্বকাপ ফুটবলে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারে আর্জেন্টিনা। এ পরাজয়কে কেন্দ্র করে গোপালগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের হামলায় ব্রাজিলের পাঁচ সমর্থক আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে শহরের নবীনবাগ মার্কাস মহল্লা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বিপ্লব জমাদারের ছেলে সুব্রত জমাদার ও অরুন জমাদারের ছেলে আশিক জমাদার গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

আহত সুব্রত জমাদার জানান, খেলা শেষে নবীনবাগ মার্কাস মহল্লার একটি চায়ের দোকানে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আর্জেন্টিনার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ব্রাজিলের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে ব্রাজিলের পাঁচ সমর্থক আহত হন।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, রাতে আহত অবস্থায় দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। তাদেরকে চিকিৎসা চলছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন এলাকার পরিস্থিতি শান্ত। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page