March 9, 2026, 6:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের উদ্যোগে ১৭০ পরিবারের মাঝে ইফতার ও রোজার খাদ্যসামগ্রী বিতরণ ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : প্রধানমন্ত্রী ঈদ ও স্বাধীনতা দিবসের আলোকসজ্জা বাতিল করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্য মন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মঞ্জুর আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে তপ্ত রোদে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুপুরের তপ্ত রোদের ভেতর অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজার নেতৃত্বে জেলা সদরের রঘুনাথপুর গ্রামের অসহায় কৃষক জিবন মন্ডলের এক বিঘা জমির ধান কেটে দেন জেলা ছাত্রলীগের একটি দল।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল, সংগঠনিক সম্পাদক আকাশ, সাবেক সহ-সভাপতি গাজী রনি, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিপনসহ অন্যান্য নেতাকর্মীরা।

রঘুনাথপুর ইউনিয়নের কৃষক জিবন মন্ডল বলেন, বর্তমানে কৃষকের মজুরি অনেক। তাই টাকা সংকটে জমির পাকা ধান কাটতে পারছিলাম না। ছাত্রলীগের ভাইয়েরা আজ এই রোদের ভেতর এতো কষ্ট করে আমার জমির ধান কেটে ঘরে তুলে দিলেন। আমার খুবই উপকার হলো। আমার মজুরির টাকা বেঁচে গেল। আমি প্রধানমন্ত্রীসহ তাদের সকলের জন্য দোয়া করি।

জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আমির হামজা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ আমরা জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এক অসহায় ভাইয়ের জমির ধান কেটে দিলাম। এতে ওই কৃষক ভাই খুবই খুশি হয়েছে। যদিও অনেক রোদ ছিল। তারপরও জননেত্রী শেখ হাসিনার নির্দেশ আমরা পালন করছি, এতেই আমাদের স্বস্তি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page