February 1, 2026, 12:08 pm
শিরোনামঃ
ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪ আগামী জুলাইয়ের মধ্যেই জাতিসংঘের তহবিল শূন্য হওয়ার আশঙ্কা
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে প্রাইভেটকার-ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   গোপালগঞ্জে আজ সকালে  প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন প্রাইভেটকারের ৩জন।নিহত ভ্যান চালক জিকরুল মোল্লার(৬৫)বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামে।

আজ সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া নামক স্থানে ঢাকা থেকে খুলনাগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে  বিপরীত দিক ভাটিয়াপাড়া থেকে গোপালগঞ্জ শহরের বেদগ্রামের দিকে আসতে থাকা একটি ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ ঘটে।এতে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।

গোপালগঞ্জ সদর থানার এস,আই আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষের কারনে ভ্যানগাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।নিহত এবং  আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page