October 4, 2026, 1:09 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর ৩ শ’ মানুষের মধ্যে ঈদ উপহারের শাড়ি, লুঙ্গি ও খেজুর বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের নিজ বাড়িতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামানের নিজস্ব তহবিল থেকে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
বেলা সাড়ে ১১ টার দিকে দোয়া-মোনাজাত শেষে বিচারপতি  মো. খসরুজ্জামান অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত শ্রেণির নারী-পুরুষের হাতে ঈদ উপহারের শাড়ি, লুঙ্গি ও খেজুর তুলে দেন।
এ সময় গোপালগঞ্জে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া, গোপালগঞ্জ সদরের সিনিয়র সহকারী জজ মোঃ মেহেদী হাসানসহ বিজয়পাশা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
গত ১৭ বছর ধরে বিচারপতি মো. খসরুজ্জামান গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য, বস্ত্র , চিকিৎসা, শিক্ষা সহায়তা করে আসছেন। তাঁরা দাদা ও বাবা অতীতে এভাবে মানুষকে সহযোগিতা করেছেন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তিনি ভবিষ্যতে এ সহযোগিতা অব্যাহত রাখবের বলে জানান।
বিজয়পাশা গ্রামের অতিদরিদ্র নিজাম উদ্দিন বলেন, গত ১৭ বছরে ধরে আমরা বিচারপতির কাছ থেকে সারা বছর সব ধরণের সহযোগিতা পাই। তিনি খাবার দেন, কাপড় দেন। চিকিৎসায় আর্থিক সহায়তা করেন। শিক্ষা বিস্তারে তিনি অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page