April 15, 2026, 2:44 pm
শিরোনামঃ
জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি : প্রধানমন্ত্রী অনলাইন ক্লাস চাই না কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা পাঁচ লাখ সরকারি চাকরির প্রস্তুতি ; শূন্যপদের তথ্য চাইল মন্ত্রণালয় খাগড়াছড়িযে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১ জন আটক পটুয়াখালীতে সালিশে বিরোধিতার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে : মোসাদ প্রধান মধ্যপ্রাচ্য সংকটের সামরিক সমাধান নেই : জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের : জেলেনস্কি মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে শেখ হাসিনাকে ফেরাতে কাফনের কাপড় বেঁধে আওয়ামী লীগ নেতা-কর্মীদের শপথ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাথায় কাফনের কাপড় বেঁধে শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের লক্ষাধিক নেতা-কর্মী।
শনিবার (১০ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান নেতা-কর্মীদের শপথবাক্য পাঠ করান।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিখিল দত্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেব দুলাল বসু পল্টু, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, সহসভাপতি নজরুল ইসলাম হাজরা মন্নু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মুনসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দেশীয় অস্ত্র, লাঠি, বৈঠা নিয়ে নেতা-কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেত হয়। সকাল ১১টায় বিক্ষোভ মিছিল থাকার কথা থাকলেও সকাল ৯টার মধ্যে উপজেলা পরিষদ মাঠসহ এর আশ পাশের এলাকা নেতা-কর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। বন্ধ হয়ে যায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়ক।

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে এসে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান নেতা-কর্মীদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় লাখো নেতা-কর্মীদের শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে ওঠে উপজেলা পরিষদ চত্বর ও এর আশ পাশের এলাকা।

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বলেন, আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন দেশে ফিরে না আসবেন ততোদিন আমাদের এই সংগ্রাম চলবে। আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ মনোবল হারাবেন না। আমাদের প্রিয় নেত্রী খুব শীঘ্রই দেশে ফিরে এসে এই দলের হাল ধরবেন।

 

ইত্তেফাক/এসজেড

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page