February 4, 2026, 4:01 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে চুরির সময় হাতেনাতে ধরা চোর ; গণপিটুনিতে গুরুতর আহত নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান জানালো ইসি ‘গুপ্ত’ পরিচয়ে দেশে নতুন জালিম আবির্ভূত হয়েছে : তারেক রহমান ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ; উৎপত্তিস্থল মিয়ানমার ক্ষমতায় গেলে কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না : জামায়াতের আমির থাইল্যা‌ন্ডে স্বর্ণ পদক অর্জন কর‌লেন চুয়াডাঙ্গার তরুণ বিজ্ঞা‌নি জাহিদ হাসান কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ ‘আরসা কমান্ডার’ আটক জামায়াত আমিরের কথিত মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারীদের ঝাড়ু মিছিল ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ ৯ জন নিহত ; আহত ৩১ মার্কিন বাহিনী গুলি করার আগেই মিশন সম্পন্ন করেছিল ইরানি নজরদারি ড্রোন
এইমাত্রপাওয়াঃ

এমপি আনার হত্যা মামলা ; গ্যাস বাবুর ফেলে দেয়া মোবাইল উদ্ধারে ডিবি প্রধান হারুনের নেতৃত্বে ঝিনাইদহে অভিযান

এম এ কবীর, ঝিনাইদহ : এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামী কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে পুকুরে ফেলে দেয়া মোবাইলসহ আলামত উদ্ধারে ঝিনাইদহে অভিযান শেষ হয়েছে। ডিবি প্রধান হারুন অর রশীদ এর নেতৃত্বে বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযমের উপস্থিতিতে কিছু সংখ্যক জেলেকে পুকুরে নামিয়ে ফেলে দেয়া মোবাইল উদ্ধারের চেষ্টা করা হয়। অভিযান চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঝিনাইদহ শহর কঠোর নিরাপত্তা চাদরে ঘিরে রাখে।

বুধবার সকালে ঝিনাইদহ জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আনা হয় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এবং এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার অন্যতম আসামি শিমুল ভূঁইয়ার নিকটাত্মীয় কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে। শহরের পায়রা চত্বরের উত্তর পাশের একটি মজাপুকুরে জেলে নামিয়ে জাল টেনে মোবাইল উদ্ধার অভিযান চলে। সেখান থেকে প্রাথমিক অভিযান শেষে শহরের স্টেডিয়ামের পাশে গ্যাস বাবুর বাডির পাশের অপর একটি পুকুরে অভিযান চালায় তারা। সেখানে অভিযানের এক পর্যায়ে ডিবি প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের ব্রিফ করেন।

সেসময় তিনি বলেন, এ হত্যাকান্ডে মোট ৭ জন অংশ নেয়। তাদের মধ্যে ৫ জনকে আমরা গ্রেফতার করেছি। বাকি দুজনকে গ্রেফতারে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। তারা সাগরে বা মাটির নিচে যেখানেই থাকুক আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো। তিনি বলেন কোন নির্দোষ মানুষকে হয়রানি করা হবে না এবং অভিযুক্ত কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, আনার হত্যার সাথে জড়িত দুজনকে আটক করতে সিলেটে ডিবি পুলিশের একটি অভিযান চলছে। আমি ঝিনাইদহ থেকে হেলিকপ্টারযোগে সিলেটের অভিযানে সরাসরি অংশগ্রহণ করবো।

এ সময় আনার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ডিএমপির ডিবি পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান, ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফারুক আযম, ঝিনাইদহ পুলিশ সুপার আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিনসহ পুলিশের পদস্থ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

বুধবার (২৬ জুন) দুপুর ১২ টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঝিনাইদহে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে নামেন ডিবি প্রধান হারুন। অন্যদিকে আদালতের নির্দেশে গ্যাস বাবুকে (২৫ জুন) মঙ্গলবার কাশিমপুর কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে আনা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ জুন) রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে গ্যাস বাবুকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযানে কোন আলামত কিংবা ফেলে দেয়া মোবাইল উদ্ধার হয়েছে কি- না তা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page