September 9, 2026, 3:44 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

গ্রিস উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে নারী ও ছেলের মৃত্যু ; ৩ জন নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গ্রিস উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে যাওয়ায় এক নারী ও একটি ছেলে মারা গেছেন। এই ঘটনায় তিন জন এখনও নিখোঁজ রয়েছেন। নৌকায় মোট ৫০ এর বেশি অভিবাসন প্রত্যাশী ছিলেন।

কোস্টগার্ড  রোববার এ তথ্য জানিয়েছে।

উত্তর ইজিয়ান সাগরের ইক্রিয়া দ্বীপের কাছে এই দুর্ঘটনার পর এক কোস্টগার্ড মুখপাত্র জানান, ‘৫০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ তাদের দেখাশোনা করছে।’

তিনি আরও বলেন, ‘নিখোঁজদের সন্ধানে একটি উদ্ধার অভিযান চলমান রয়েছে। আজকের মধ্যে রেসকিউ দলের সদস্য ও ডাইভারদেরও ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে।’

এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় সম্প্রচারক প্রতিষ্ঠান ইআরটি জানায়, তীব্র বাতাস উদ্ধার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে।

ইক্রিয়া দ্বীপ তুরস্কের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত। অভিবাসন প্রত্যাশীরা প্রায়শই এই দ্বীপকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রবেশের জন্য নৌকা ছাড়ার পয়েন্ট হিসেবে ব্যবহার করে।

অনেক অভিবাসী লিবিয়া থেকে গ্রিসের ক্রিট দ্বীপ পর্যন্ত অনেক দীর্ঘ পথও পাড়ি দেয়। এই ঝুঁকিপূর্ণ নৌযাত্রা প্রায়শই প্রাণহানির কারণ হয়।

ডিসেম্বরের শুরুতে ক্রিট উপকূলে একটি নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু হয় ও আরও  ১৫ জন নিখোঁজ হয়। এই ঘটনায় কেবল দুই জনই বেঁচে যান।

জাতিসংঘ শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে গ্রিস উপকূলে ১০৭ জন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, ২০১৪ সালের পর থেকে মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরে প্রায় ৩৩ হাজার অভিবাসী মারা গেছে বা নিখোঁজ হয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page