April 2, 2026, 1:49 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের প্রভাবে ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে ৪ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ফিলিপাইনে সোমবার দ্বিতীয় দিনের মতো  গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে চারজন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে নয় মাস বয়সী এক মেয়ে রয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
গ্রীষ্মমন্ডলীয় ঝড় ইয়াগির আঘাতে ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় নাগা নগরীর উপকূলভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়টি রোববার রাতে সেখানে আঘাত হানে। এর ফলে সেখানে বন্যার পানি বেড়ে যাওয়ায় শিশুকন্যাসহ দুই ব্যক্তি মারা গেছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।
শহরের জননিরাপত্তা দপ্তরের জোশুয়া টুয়াজন এএফপিকে বলেন, ‘কিছু এলাকায় বন্যার পানি মাথার উচ্চতার উপরে উঠে গেছে।
তিনি আরো বলেন, এসব এলাকার শত শত বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, সোমবার ৩০০ জনেরও বেশি লোককে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় দুর্যোগ দপ্তর এএফপিকে জানায়, রোববার ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু নগরীতে দুটি ভূমিধসে দুজন নিহত এবং পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page