October 3, 2026, 1:47 pm
শিরোনামঃ
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের প্রভাবে ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে ৪ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিপাইনে সোমবার দ্বিতীয় দিনের মতো  গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে চারজন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে নয় মাস বয়সী এক মেয়ে রয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
গ্রীষ্মমন্ডলীয় ঝড় ইয়াগির আঘাতে ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় নাগা নগরীর উপকূলভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়টি রোববার রাতে সেখানে আঘাত হানে। এর ফলে সেখানে বন্যার পানি বেড়ে যাওয়ায় শিশুকন্যাসহ দুই ব্যক্তি মারা গেছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।
শহরের জননিরাপত্তা দপ্তরের জোশুয়া টুয়াজন এএফপিকে বলেন, ‘কিছু এলাকায় বন্যার পানি মাথার উচ্চতার উপরে উঠে গেছে।
তিনি আরো বলেন, এসব এলাকার শত শত বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, সোমবার ৩০০ জনেরও বেশি লোককে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় দুর্যোগ দপ্তর এএফপিকে জানায়, রোববার ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু নগরীতে দুটি ভূমিধসে দুজন নিহত এবং পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page