March 30, 2026, 7:59 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে চাঁদপুর সদরের হরিণা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দর কর্মকর্তা বাবু লাল বৈদ্য দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশাল-ভোলা থেকে ঢাকা রুটে চলাচলকারী ‘এমভি জাকির সম্রাট-৩’ এবং ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ নামের দুটি লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর একটি লঞ্চ ঢাকার অভিমুখে যাত্রা করে।

নৌ-পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, এ পর্যন্ত একজন নারী ও তিনজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া লঞ্চ থেকে আরও অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বন্দর কর্মকর্তা বাবু লাল বৈদ্য আরও জানান, সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই লঞ্চের ভেতর একজনের মৃত্যু হয়। অন্য একজন গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মতলব উত্তরের মোহনপুর এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে দুর্ঘটনাকবলিত লঞ্চ দুটি এবং নিহতদের মরদেহ ঢাকার সদরঘাটে রাখা হয়েছে।

শীতকালীন ঘন কুয়াশায় নৌপথে দৃশ্যমানতা কমে যাওয়ায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও বিআইডব্লিউটিএ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page