September 19, 2026, 7:03 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ঘূর্ণিঝড়ে আটকে পড়া ২৬ জেলেকে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ

ইয়ানূর রহমান : গত আগষ্ট মাসে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভারতে আটকা পড়া আরও ২৬ জন জেলেকে দেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন, ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) রাসেল জোয়াদ্দার।

সচিব জানান, বাংলাদেশি জেলেদেরকে ভারতীয় কোস্ট গার্ড উদ্ধার করে উওর চব্বিশ পরগুনার কাকদ্বীপ নামে একটি শেল্টার হোমে রাখে। পরে সেখান থেকে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় গত (১ নভেম্বর) ৪০ জন বাংলাদেশি জেলেকে দেশে হস্তান্তর করে এবং আজ আরও ২৬ জন জেলেকে দেশে হস্তান্তর করলো ভারত।

ফেরত আসা ২৬ জন বাংলাদেশি জেলেরা হলো, পটুয়াখালির ২০ জন, ভোলার ৪ জন, বরিশালের ১ জন, ও ফরিদপুরের ১ জন। তাদের সকলকে গ্রহন করেছেন জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা।

এসময় ফেরত আসা জেলেরা জানান, তারা গত আগস্টে মাসে ররগুনা থেকে সাগরে মাছ ধরতে গিয়েছিলো। এসময় তাদের মাছ ধরা ট্রলার ঘূর্ণিঝড়ের কবলে পড়ে, পরে ভারতীয় জেলেরা তাদেরকে উদ্ধার করে এবং ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে ভারতীয় কোস্ট গার্ডেরা তাদের নিজেদের হেফাজতে নিয়ে শেল্টার হোমে পাঠায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি জেলেদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস এন্ড কেয়ার ফিল্ড অফিসার রোকেয়া জানান, ফেরত আসা জেলেদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page