October 5, 2026, 1:28 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ঘূর্ণিঝড় মিধিলিতে সমুদ্রে নিখোঁজ পটুয়াখালীর ৭ জেলে অবশেষে উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় মিধিলিতে নিখোঁজ হওয়া ৭ জেলেকে উদ্ধার করা হয়েছে। ঘূর্ণিঝড় মিধিলির সময় সমুদ্রে ট্রলার ডুবে নিখোঁজ হন তারা। সমুদ্রে যাওয়া অন্য জেলেরা তাদেরকে সাগরে ভাসমান অবস্থায় পেয়ে উদ্ধার করে ঘাটে নিয়ে আসেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

গত ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলিতে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এফবি রাহমাতুল্লাহ নামে একটি ট্রলার সাতজন জেলেসহ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তবে নিখোঁজের ৪ দিন পরই সমুদ্রে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করেন অন্য জেলেরা।

উদ্ধারকৃত জেলে তানমুন বলেন, ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে সমুদ্রে আমাদের ট্রলারটি পানিতে ডুবে যায়। আমরা তাৎক্ষণিক ট্রলারে থাকা ভাসমান উপকরণগুলো ধরে পানিতে ভাসতে থাকি। এ রকম একটানা ৪ দিন ৪ রাত সাগরে ভাসমান ছিলাম।

তিনি আরও বলেন, ঠান্ডা পানি আর ক্ষুধার্ত পেটে খুব কষ্ট করে আল্লাহর ওপর ভরসা করে টিকে ছিলাম সমুদ্রে। ভোলার ১টি ট্রলার আমাদের ভাসতে দেখে উদ্ধার করে। উদ্ধারকারী ট্রলারটি মাছ ধরা শেষ করে আমাদের তীরে নিয়ে আসার কথা বলে। ফেলে আমাদের ঘাটে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে।

নিখোঁজ এফবি রহমতুল্লাহ ট্রলারের মালিক মো. রহমতুল্লাহ বলেন, জেলে আর ট্রলার হারিয়ে মানসিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলাম। কিন্তু জেলেদের উদ্ধারের খবরে স্বস্তি পেয়েছি। যদিও কোটি টাকার সম্পদ হারিয়েছি। কিন্তু জেলেদের জীবিত পেয়ে সেই কষ্ট ভুলে গেছি।

এ বিষয় কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ঘূর্ণিঝড় মিধিলিতে নিখোঁজ হওয়া জেলেদের তালিকায় এফবি রহমতুল্লাহ নামে একটি ট্রলারের সাতজন জেলে সমুদ্র থেকে উদ্ধার হয়। তবে ডুবে যাওয়া ট্রলারের কোনো সন্ধান মেলেনি এখনো।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মুসলাদ সায়েম পুনম বলেন, হাসপাতালে নিয়ে আসা জেলেরা শারীরিক ও মানসিকভাবে কিছুটা দুর্বল। তবে তারা কিছু দিন বিশ্রাম নিলে সুস্থ হয়ে যাবেন।



Our Like Page