October 7, 2026, 8:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঘূর্ণিঝড় মোচার সম্ভাব্য আঘাত : এখন থেকেই লোক সরানোর নির্দেশ দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। সময় যত এগোচ্ছে ততই ভারতীয় উপকূলে সেই ঘূর্ণিঝড় আঘাত হানার শঙ্কা বাড়ছে। বিষয়টির গুরুত্ব বুঝে মঙ্গলবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। সেখানে এখন থেকেই ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি শুরু করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস, ৮ মে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে একটি লঘুচাপ। যেটি শক্তি সঞ্চয় করে ১০ মে ঘূর্ণিঝড় মোচায় পরিণত হবে। ১৪ মে ঘূর্ণিঝড়টি প্রবল শক্তি নিয়ে উপকূলে আঘাত হানতে পারে। পূর্বাভাস সত্যি হলে ওড়িশা ও পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।

আগাম প্রস্তুতি সেরে রাখতে রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন নবীন পট্টনায়ক। বৈঠকে হাজির ছিলেন ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) কর্মকর্তারা।

বৈঠকে এখন থেকেই ঝুঁকিপূর্ণ ও নীচু এলাকা থেকে মানুষদের সরানোর কাজ শুরু করতে বলেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া কোথাও সমুদ্রবাঁধে ভাঙন ধরে থাকলে তা দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন।

ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এমনকি পুনর্বাসনের পরিকল্পনাও তৈরি রাখতে বলেছেন তিনি।

 



Our Like Page