October 2, 2026, 2:34 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ঘূর্ণিঝড় চিডোর আঘাতে ভারত মহাসাগরে অবস্থিত মায়োটেতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারত মহাসাগরে অবস্থিত ফরাসি ভূখণ্ড মায়োটেতে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। দ্বীপটি প্রশাসকের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য  জানা যায় । খবর এএফপি’র।

প্রশাসকের বিবৃতিতে আহতের সংখ্যা নতুন করে জানানো হয়নি, যা সর্বশেষ গণনায় ২,৫০০ ছিল।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থার সমন্বয়ে ঘূর্ণিঝড়ে  নিহতদের শনাক্তকরণের কাজ  অব্যাহত রয়েছে ।’

দ্বীপটির পূর্বাঞ্চলীয় প্রধান নগরী মামুদজুরের একটি স্টেডিয়ামে মঙ্গলবার সকালে একটি  ফিল্ড হাসপাতাল চালু  করা হয়েছে। সেখানে একটি প্রসূতি বিভাগ এবং দুটি অপারেটিং থিয়েটার রয়েছে। এটি  প্রতিদিন ১০০ জন রোগীর চিকিৎসা পরামর্শ এবং ৩০ জনকে  হাসপাতালে ভর্তির সুবিধা প্রদানে সক্ষম।

ঘূর্ণিঝড়টি গত ১৪ ডিসেম্বর মায়োটেতে আঘাত হানে।  বিগত ৯০ বছরের মধ্যে সেখানে আঘাত হানা এটি ছিল সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়। এর তাণ্ডবে দ্বীপটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফ্রান্সের সবচেয়ে দরিদ্র এই অঞ্চলের জরুরি সেবা পানি, বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে ত্রাণ কর্মীরা তখন থেকেই লড়াই করে যাচ্ছে।
সেখানে প্রশাসক জানিয়েছে, বর্তমান প্রতিদিন ১০০,০০০ লিটার পানি বিতরণ করা হচ্ছে।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page