March 10, 2026, 12:48 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাব কেটে যাওয়ায় ফিরলেন সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকেরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাব কেটে যাওয়ায় সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা অবশেষে দুইদিন পর টেকনাফে ফিরেছেন। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে কেয়ারী সিন্দবাদ জাহাজে করে নিরাপদে টেকনাফ পৌঁছান তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন সি-ক্রোজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর।

তিনি বলেন, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় শনিবার সকাল সাড়ে ৯টায় কেয়ারী সিন্দবাদ জাহাজ টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। পরে বেলা সাড়ে ১১টায় সেন্টমার্টিনে জেটিঘাটে পৌঁছায় জাহাজটি। এরপর বিকেল ৩টায় আটকে পড়া চার শতাধিক অন্যান্য পর্যটকদের নিয়ে বিকেল ৫টায় টেকনাফ দমদমিয়া ঘাটে পৌঁছান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের ফেরাতে একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্য ছেড়ে যায়। পরে সেই জাহাজে করে দ্বীপে আটকা পড়া পর্যটকরা টেকনাফে ফিরে আসেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপে আটকে পড়া পর্যটকরা ৩টার দিকে দ্বীপ থেকে টেকনাফের উদ্দেশ্য রওনা করে। তারা এতক্ষণে টেকনাফে পৌঁছানোর কথা।

প্রসঙ্গগত, বুধবার (১৬ নভেম্বর) নিম্নচাপের প্রভাবে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়। পরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজসহ নৌযান চলাচল বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। শুক্রবার বিকেলে আবহাওয়া অধিদফতর সতর্ক সংকেত প্রত্যাহার করে নেয়। ফলে শনিবার সকালে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page