April 4, 2026, 9:27 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে দেশের উপকুলীয় অঞ্চলের ৬৭ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঘূর্ণিঝড় ‘মিধিলি’র আঘাতে দেশের উপকুলীয় অঞ্চলের প্রায় ২৮টি পল্লী বিদ্যুৎ সমিতির লাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৬৭ লাখ গ্রাহক। ঝড়ের পর মেরামত শেষে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। তবে এখনো ৩০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী,  ১ হাজার ২০০টি গ্রুপ হয়ে প্রায় ৭ হাজার বিদ্যুৎ কর্মীরা লাইন পুনঃসংযোগের কাজ করছেন।

আজ বিকেল নাগাদ প্রায় সব লাইন চালু করা সম্ভব হবে বলে আশা করছে মন্ত্রণালয়। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার সব ৩৩ কেভি ফিডার ও ৩৩/১১ কেভি উপকেন্দ্র সচল রয়েছে।

এর আগে শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে মোংলা-পায়রা দিয়ে উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। এজন্য পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ বিপৎসংকেত দেওয়া হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page