March 8, 2026, 7:18 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে আরও ৯০ ডেঙ্গু রোগী ভর্তি

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেসরকারি হাসপাতালে ৩৮ ও সরকারি হাসপাতালে ৫২ জন চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে অক্টোবর মাসের ২৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৪৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এক হাজার ৪৫ জন চট্টগ্রাম নগরীর ও ৬০৯ জন উপজেলার বাসিন্দা। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

তিনি বলেন, ‘ডেঙ্গুতে চট্টগ্রামে চলতি বছর ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুই হাজার ২৫৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ এক হাজার ১২৮ জন, নারী ৫৯৮ জন ও শিশু ৫৩১ জন।’

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জানুয়ারিতে ৯, ফেব্রুয়ারিতে ৪, মার্চে ১, এপ্রিলে ৩, জুনে ১৯, আগস্টে ১১৪, সেপ্টেম্বরে ৬০১ ও অক্টোবরে এক হাজার ৪৪২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মহানগরীতে রয়েছেন এক হাজার ৬৪৮ জন রোগী।

উপজেলা পর্যায়ে ৬০৯ জন আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় ২৯, সাতকানিয়ায় ৫৭, বাঁশখালীতে ২৫, আনোয়ারায় ১৭, চন্দনাইশে ১৭, পটিয়ায় ৬৩, বোয়ালখালীতে ২৫, রাঙ্গুনিয়ায় ১৮, রাউজানে ১৬, ফটিকছড়িতে ১৩, হাটহাজারীতে ৪৫, সীতাকুন্ডে ১৬৪, মীরসরাইয়ে ১৭ জন, সন্দ্বীপে ৭ ও কর্ণফুলীতে ৯৬ জন রোগী রয়েছেন।####

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page