September 7, 2026, 1:57 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বশির আল-মামুন চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালীতে ডোবায় ডুবে রিশাত নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকুবদণ্ডী গ্রামে এ ঘটনা ঘটে। রিশাত ওই গ্রামের মো. রিপনের ছেলে।
শিশুটির চাচা মো. রুবেল জানান, সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের এক ডোবায় পড়ে যায় রিশাত। প্রথমে না পেলেও পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খায়রুন মারজান বলেন, রিশাত নামের এক শিশুকে হাসপাতালে আনা হয়। তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান এ চিকিৎসক।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page