September 7, 2026, 10:14 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সুফিয়া রোড (বিসিক) এলাকায় আজ শনিবার ভোর সাড়ে ৬টায় এক দুর্ঘটনা গ্যাস কোম্পানির তিন কর্মচারী নিহত হয়েছে । মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনা জেলার সুজানগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৪৫), একই জেলা ও থানার রায়পুর গ্রামের মালেক ব্যাপারির ছেলে শফিকুল ইসলাম (৪২) এবং  ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জ থানার আন্দিনীল গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫)। এ ঘটনায় আরো একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম লেনের পূর্বপাশ হয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পাইপলাইন স্থাপন করা হচ্ছে । এখানে কাজ করছে দীপন গ্যাস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঘটনার সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের ৪ কর্মচারী সড়কের পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে দ্রুতগতিতে সড়কের পাশ দিয়ে মূল সড়কে উঠার সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের ৪ কর্মচারী লরিটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত ও অপরজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দীপন গ্যাস নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী প্রত্যক্ষদর্শী মো. ঈসমাইল ও রাজিব জানান, তারা সকলে বাসা থেকে বেরিয়ে সকাল ৬টার দিকে পাশের একটি রেস্টুরেন্টে নাস্তা করে সাড়ে ৬টার দিকে কাজে যাচ্ছিলেন। এ সময় তাদের চার ফিটারম্যান একটি দ্রুতগামী লরির নিচে চাপা পড়ে।
মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার জানান, ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে মিরসরাই সদর এলাকা থেকে লরিটি আটক করা হয়েছে। এ সময় লরির চালক ও সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page