September 13, 2026, 3:10 pm
শিরোনামঃ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার ‘তৃণমূল’ সরকার বাংলাকে বৃহত্তর বাংলাদেশ বানাতে চেয়েছিল : শুভেন্দু অধিকারী সন্ত্রাসী গোষ্ঠীর সৌদি হামলায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই : ইরানের প্রেসিডেন্ট চাঁদ দখলের দাবি ট্রাম্পের ; নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের মীরসরাইয়ে ঝর্ণার কুপ থেকে দুই পর্যটকের লাশ উদ্ধার

বশির আলমামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের মীরসরাই উপজেলার কমলদহ এলাকার রুপসী ঝর্ণার কূপ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২ জুলাই) রাত প্রায় ৯ টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করে মীরসরাই ফায়ার সার্ভিস। উদ্ধার হওয়া মরদেহগুলো হলো চট্টগ্রামের আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনির মো. জামিলের ছেলে মোঃ আফসার (১৫), ও একই এলাকার মৃত রূপসী মিয়ার ছেলে মো আরিফ (১৮)।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুর ১টায় চট্টগ্রাম শহরস্থ ফিরোজ শাহ কলোনি থেকে ৯ জনের একটি পর্যটক টিম মিরসরাই উপজেলাধীন ওয়াহেদপুর ইউনিয়নস্থ বড়কমলদহ রুপসী ঝর্ণায় ভ্রমণের উদ্দেশ্যে আসেন। ঝর্ণা থেকে ফেরার পথে ৯ জনের টিমের মধ্যে ২ জন ব্যক্তি নিখোঁজ হয়।

বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস এবং মীরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং এলাকাবাসীর সহযোগীতায় নিখোঁজ ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। বর্তমানে মরদেহ দুটি মীরসরাই থানা পুলিশের হেফাজতে রয়েছে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানান, নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের একজন নবম শ্রেণীর ছাত্র, অন্যজন ইলেকট্রিশিয়ান। লাশের সুরতহাল শেষে থানা হেফাজতে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণে তাদের মৃত্যু হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page