February 2, 2026, 2:48 am
শিরোনামঃ
ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের রাউজানে তাবলিগের এবাদতখানা ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতা আটক

বশির আলমামুন, চট্টগ্রাম :  চট্টগ্রামের রাউজানে পাঁচ বছর আগে ধর্মীয় সংগঠন মুনিরীয়া যুব তাবলিগ কমিটির দুটি এবাদতখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা তিন মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাউজান থানাধীন গহিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আনোয়ার হোসেন রাউজান উপজেলার গোলজার পাড়া কাগতিয়া এলাকার তবল হোসেনের ছেলে। তিনি রাউজান উপজেলার গুজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম বলেন, ২০১৯ সালের ১৯ এপ্রিল ও ৩০ এপ্রিল রাউজান আসনের সাবেক সংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে আনোয়ার হোসেনসহ ৭০ থেকে ৭৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুনিরীয়া যুব তাবলিগ কমিটির ২০৪ নং ফকিরটিলা শাখা ও ১০৩ নং দলইনগর-নোয়াজিষপুর শাখার এবাদতখানায় ভাঙচুর করে। এ ছাড়াও প্রতিষ্ঠান দুটির কয়েকটি ভবন, আসবাবপত্র ও দোকানপাট ভাঙচুর করে আনুমানিক দুই কোটি টাকার ক্ষতি করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ১০৩ নং শাখার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বাদী হয়ে গত ২৩ আগস্ট রাউজান থানায় একটি মামলা করেন। এ ছাড়াও ২০৪ নং শাখার সহ-সভাপতি জোহেল উদ্দীন বাদী হয়ে গত ২৬ আগস্ট রাউজান থানায় আরেকটি মামলা করেন। গ্রেফতার আনোয়ার হোসেনকে চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page