September 9, 2026, 4:20 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ দেবে শিল্প মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   চট্টগ্রামের  সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের চিকিৎসা সহায়তা ও তাদের পরিবারকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করবে শিল্প মন্ত্রণালয়।
আজ রোববার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে গিয়ে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
এ সময়ে উপদেষ্টা হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসায় সহায়তার জন্য শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা করণীয়, তা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, শনিবার ৭ সেপ্টেম্বর চট্টগ্রামের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরী মালিকানাধীন এস এন করপোরেশন নামের জাহাজভাঙা ইয়ার্ডের কারখানায় স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমে কাটিং কাজ করার সময় বিস্ফোরণে ১২ শ্রমিক গুরুতর আহত হন। মন্ত্রণালয়ের তাৎক্ষণিক নির্দেশে উন্নত চিকিৎসার জন্য আট জনকে আইসিইউ সাপোর্ট দিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয় এবং ঘটনা তদন্তের জন্য ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শিল্প উপদেষ্টা একই ইনস্টিটিউটে জুলাই-আগস্টে কোটা সংস্কার থেকে বৈষম্যবিরোধী ও সরকার পতনের আন্দোলনকে ঘিরে সংঘাত-সহিংসতার ঘটনায় আহতদের দেখতে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন  এবং উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দীন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক রায়হানা আউয়ালসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page