October 2, 2026, 10:11 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামের  সীতাকুণ্ডে এসএন কর্পোরেশন শিপ ইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ খাইরুল ইসলাম (২১) নামে আরো একজনের মৃত্যু হয়েছে।
আজ ভোরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ জনে। মৃত খাইরুল ইসলাম পিরোজপুরের কাউখালী থানার দাশের কাঁথি গ্রামের কামাল শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।
তিনি বলেন, ‘ভোরের দিকে আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় খাইরুল ইসলাম মারা যায়। তার শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি বলেন, আরো ছয় জন আমাদের এখানে চিকিৎসাধীন। তারা হলেন; মো. জাহাঙ্গীর আলম (৪৮), আবুল কাশেম (৩৯), বরকাতুল্লাহ (২৩), আনোয়ার হোসেন (৪৫), আল-আমিন (২৩) ও হাবিব (৩৫)।’
এরআগে গত শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সীতাকু- উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের তেঁতুলতলা এলাকার সমুদ্র উপকূলে জাহাজ কাটার সময় পাম্পহাউজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন মোট ১২ জন। এরপর তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার তাদের ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে আহমেদ উল্লাহর (৩৯) নামে একজনের মৃত্যু হয়।
চমেকে চিকিৎসাধীন অবশিষ্ট ৪ জন হলেন সাগর (২০), রফিকুল ইসলাম (৩০), মো.রফিক (৩০), সাইফুল (৩০)।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page