April 6, 2026, 11:31 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের হাটহাজারীতে কোটি টাকার ভারতীয় সিগারেটসহ দু’জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চট্টগ্রামের হাটহাজারীতে কোটি টাকার ভারতীয় সিগারেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি দল। এসময় তাদের কাছ থেকে সিগারেট পরিবহনের একটি পিকআপও জব্দ করা হয়।

রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত দুজন হলেন- মো. শওকত আকবর (৩৪) ও পিকআপ চালক মো. বাদশা (২৬)। তারা রাঙামাটি জেলার কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা।

অভিযানের বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, ‘৬৩ হাজার ৮০০ প্যাকেট (৬৩৮০ কার্টন) ওরিস ও মন্ড ব্র্যান্ডের ভারতীয় সিগারেটসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব সিগারেটের আনুমানিক মূল্য এক কোটি টাকা।’

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, ‘উদ্ধার করা সিগারেট ও পিকআপ হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page