April 5, 2026, 2:42 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ১৪ দাবিতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের কারখানায় শ্রমিকদের কর্মবিরতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত মডার্ন সিনটেক্স নামের একটি কারখানায় চাকরি স্থায়ী করাসহ ১৪ দাবিতে কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা।

শনিবার (১০ মে) সকাল ১০টা থেকে কাজ বন্ধ রেখে তারা কারখানার ফটকে অবস্থান করছেন।

শ্রমিকেরা জানান, মডার্ন সিনটেক্স কারখানায় পলিয়েস্টার সুতা ও কাঁচামাল তৈরি করা হয়। প্রতিদিন প্রায় ৪৫০ টন উৎপাদন ক্ষমতার এই কারখানায় দিনে তিন ধাপে অন্তত ১ হাজার ৬০০ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের যেসব আশ্বাসে কারখানায় যোগ দিতে বলা হয়েছিল, তার অধিকাংশই বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ শ্রমিকদের। তাই কর্মবিরতি পালন করা হচ্ছে বলে জানান তারা।

আন্দোলনরত শ্রমিকদের প্রতিনিধি মোহাম্মদ আরাফাত নামে একজন বলেন, মডার্ন সিনটেক্স কারখানা কর্তৃপক্ষ আমাদের ১২ ঘণ্টা কাজ করিয়ে ৮ ঘণ্টার বেতন দেয়। নির্দিষ্ট সময় পর নিয়োগপত্র দিয়ে চাকরির স্থায়ী করার কথা থাকলেও সেটি তারা করছে না। এটি ছাড়াও আমাদের সর্বনিম্ন বেতন ১৮ হাজার টাকা করা, বন্ধের দিন কাজ করলে ওভারটাইম দেওয়া, দুপুরে খাবারের ব্যবস্থা করা, সরাসরি কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়ার সুযোগ দেওয়া, ঈদের সময় কারখানা বন্ধ রাখাসহ ১৪ দাবিতে আমরা কর্মবিরতি পালন করছি। দাবি না মানলে আমাদের কর্মবিরতি ও আন্দোলন চলমান থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
জানতে চাইলে মডার্ন সিনটেক্স কারখানার ব্যবস্থাপক (মানবসম্পদ) ইয়াসির আরাফাত বলেন, সকালে থেকে হঠাৎ করে কারখানার কিছু শ্রমিক কাজ বন্ধ রেখে মূল ফটকে অবস্থান নিয়েছেন। আমরা তাদের কাছে দাবি-দাওয়ার বিষয়ে জানতে চেয়ে আলোচনায় বসে সমাধান করার অনুরোধ করেছি। দুপুর ১২টা পর্যন্ত তারা আমাদের আহ্বানে সাড়া দেননি। শ্রমিকেরা আলোচনায় বসলে তাদের দাবির যুক্তিসংগত দিকগুলো আমলে নেব আমরা।

বাংলাদেশ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন সাহা বলেন, শনিবার সকাল থেকে মডার্ন সিনটেক্স কারখানার শ্রমিকদের একটি অংশ দাবিদাওয়া আদায়ে কারখানা ফটকে অবস্থান নিয়েছেন। কারখানা এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের শিল্প পুলিশের সদস্যরা সেখানে সতর্ক অবস্থানে আছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page